১৯ জুন ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্রের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট

প্রকাশ: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্রের পক্ষে সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্য দেশের কাছে থাকলে ইরানের কাছে না থাকাটা অনুচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অঞ্চলের অন্যান্য দেশের কাছে যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে, তবে ইরানের কাছে তা না থাকাটা ‘অন্যায়’।

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বুধবার ট্রাম্প এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে সাম্প্রতিক সমঝোতা স্মারকটি আলোচনার মূল কেন্দ্রে রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর ট্রাম্পকে এক সাংবাদিক প্রশ্নটি করেন। তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকাকে সমর্থন করা নিয়ে ট্রাম্পের কাছে জানতে চান।

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বলতে চেয়েছি, আমরা বিষয়টি বুঝি। যদি অন্য দেশের কাছে এটা (ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র) থাকে, এটা কিছুটা অন্যায় যে ইরানের থাকবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা যা (পারমাণবিক অস্ত্র) নিয়ে কথা বলছি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেটা নয়। যদি সৌদি আরব-কাতারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে, আমি বলতে চাই, প্রাসঙ্গিক অনুপাতে এটা ইরানের কাছে থাকা ঠিক আছে বলে মনে করি।’

ট্রাম্পের এই অবস্থান ইরানে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলার সময়ের বিপরীত। হামলার পক্ষে সাফাই দিতে গিয়ে ট্রাম্প তখন বলেছিলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য বড় হুমকি। এমনকি ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলেও দাবি তুলেছিলেন তিনি।

ইরানে ৪০ দিনের হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অন্যতম লক্ষ্যও ছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা গুড়িয়ে দেওয়া। পুরো সময়জুড়ে ক্রমাগত হামলা হয় ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ভাণ্ডারগুলোতে।

ট্রাম্পের এই বক্তব্য সাড়ে তিন মাস আগের অবস্থানের অনেকটা বিপরীত। যুদ্ধ থামাতে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের যে প্রাথমিক সমঝোতা হয়েছে সেখানেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সীমিত করার কোনো আলাপ দেখা যায়নি।

ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে: ট্রাম্প

প্রকাশ: বুধবার, জুন ১৭, ২০২৬
ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে: ট্রাম্প
জি-সেভেন সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। কাজেই দেশটির সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তার পরবর্তী আলোচনা দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে বলে তিনি আশা করছেন।

ফ্রান্সে চলমান জি৭ সম্মেলনের ফাঁকে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের এই আশাবাদের কথা জানান তিনি।

মার্কিন প্রশাসন জানিয়েছে, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ইতিমধ্যে ডিজিটালি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরপর দুই দেশের মধ্যে শুরু হবে পরবর্তী ধাপের আলোচনা। সমঝোতা স্মারকটির মেয়াদ ৬০ দিন। এই সময়সীমার মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শেষ করতে হবে।

এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘ইরান সফলভাবে আলোচনা শেষ করতে চায়। নিজেদের কাজে ফিরতে চায় তারা এবং সম্পর্কও এখন স্বাভাবিক হয়েছে। কাজেই আমি মনে করি, এটা (পরবর্তী ধাপের আলোচনা) খুব দ্রুতই সম্পন্ন হবে।’ তিনি আরও বলেন, ‘(আলোচনা) দ্রুত হবে, আবার দীর্ঘায়িতও হতে পারে, তবে (অবস্থা দৃশ্যে মনে হচ্ছে) দ্রুতই আলোচনা সম্পন্ন হবে।’

ফ্রান্সে ট্রাম্প-মোদির সাক্ষাৎ, চিরচেনা আলিঙ্গন অনুপস্থিত

প্রকাশ: বুধবার, জুন ১৭, ২০২৬
ফ্রান্সে ট্রাম্প-মোদির সাক্ষাৎ, চিরচেনা আলিঙ্গন অনুপস্থিত

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের ফাঁকে ১৬ মাস পর প্রথমবারের মতো সরাসরি সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাক্ষাৎ করলেও মোদির ট্রেডমার্ক আলিঙ্গন অনুপস্থিত ছিল। গতকাল মঙ্গলবার ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে আয়োজিত জি-৭ নেতাদের সমাবেশে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন এবং সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনা করেন। দুই দেশের সম্পর্কে চলমান টানাপোড়েনের মধ্যে এই সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্মেলনস্থলে মোদি ও ট্রাম্প করমর্দনের পর সংক্ষিপ্ত আলাপে অংশ নেন। যদিও তাঁদের ওই আলোচনায় কী বিষয় উঠে এসেছে, তা জানা যায়নি। তবে বুধবার সম্মেলনের ফাঁকে দুই নেতার পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। পর্যবেক্ষকদের মতে, সংক্ষিপ্ত এই সাক্ষাৎই উচ্চঝুঁকিপূর্ণ বৈঠকের ভিত্তি তৈরি করেছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের পর থেকে দুই দেশ আবারও সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগে এগোচ্ছে। ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি শুরু হয় ওয়াশিংটনের পক্ষ থেকে ভারতের ওপর শাস্তিমূলক শুল্ক আরোপ এবং গত মে মাসে ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর।

পরবর্তী কয়েক মাসে ট্রাম্প বারবার প্রকাশ্যে দাবি করেন, তিনিই ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত প্রশমিত করেছেন এবং পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া পরিস্থিতিতে লাখো মানুষের জীবন রক্ষা করেছেন। তবে নয়াদিল্লি বরাবরই এ দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের অবস্থান ছিল, সংঘাতের অবসান হয়েছে ভারত ও পাকিস্তানের পারস্পরিক আলোচনার মাধ্যমে এবং এতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতি এবং এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্তও দুই দেশের সম্পর্কের অবনতিতে ভূমিকা রাখে। যদিও সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ সম্পর্ক মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে পারস্পরিক লাভজনক একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার দিকেও অগ্রগতি হয়েছে।

তবে গত সপ্তাহে নতুন করে সম্পর্কে চাপ তৈরি হয় ওমান উপকূলের কাছে তিনটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলার ঘটনায় তিন ভারতীয় নাবিক নিহত হওয়ার পর। একটি জাহাজে থাকা তিন ভারতীয় নিহত হওয়ার ঘটনায় নয়াদিল্লি ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিকসকে তলব করে। ভারত জানায়, ভারতীয় নাবিক থাকা বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর ‘প্রাণঘাতী ও মারাত্মক’ হামলা ‘গ্রহণযোগ্য নয়’।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এ বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেন। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্টের আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতের এই অবস্থান ও উদ্বেগ উড়িয়ে দিয়ে বলে, হরমুজ প্রণালিতে কোনো জাহাজ মার্কিন অনুমতি ছাড়া তেল পরিবহন করতে পারবে না। এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ৮ জুন মারিভেক্স, ৯ জুন সেট্টেবেলো এবং ১১ জুন এমটি জলভির বিরুদ্ধে অভিযান চালিয়েছে। তাদের দাবি, জাহাজগুলো ইরানের বন্দর অবরোধ অমান্য করার চেষ্টা করছিল।

মোদি-ট্রাম্পের এই সাক্ষাৎ ছিল গত বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী মোদির ওয়াশিংটন ডিসি সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রথম সরাসরি সাক্ষাৎ। আজ বুধবারের বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো পরিসর পর্যালোচনা করতে পারেন। আলোচনায় চলমান বাণিজ্য আলোচনা এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ও গুরুত্ব পেতে পারে।

এই বাণিজ্য চুক্তিকে একটি বৃহত্তর দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির পথে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে মোদির ওয়াশিংটন সফরের সময় এমন লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। দুই নেতা পশ্চিম এশিয়ার সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতেও মতবিনিময় করতে পারেন। গত মাসে মোদির সঙ্গে বৈঠকের সময় রুবিও ট্রাম্পের পক্ষ থেকে তাঁকে ‘নিকট ভবিষ্যতে’ হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান। রুবিও ভারতকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ওয়াশিংটনের কৌশলের ‘ভিত্তিস্তম্ভ’ হিসেবে উল্লেখ করেন।

প্রসঙ্গত, জি-৭ সম্মেলনে অতিথি দেশ হিসেবে অংশ নিতে মোদি বর্তমানে ফ্রান্স সফরে রয়েছেন। গ্রুপ অব সেভেন বা জি-৭ বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির জোট। সদস্য দেশগুলো হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও এই জোটের সদস্য। বিশ্বের অর্থনৈতিক, আর্থিক ও ভূরাজনৈতিক বড় চ্যালেঞ্জ মোকাবিলায় আলোচনা এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার অন্যতম প্রধান ফোরাম হিসেবে কাজ করে জি–৭।

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

প্রকাশ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে বলা হয়েছে, নথিটিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

একজন জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘প্রেসিডেন্ট নিজে এই নথিতে স্বাক্ষর করতে চেয়েছিলেন, কারণ তিনি সফলভাবে এই প্রক্রিয়ার সমাপ্তি ঘটানোর ব্যাপারে তার অঙ্গীকার দেখাতে চেয়েছিলেন।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান।

এরইমধ্যে ফ্রান্সে অনুষ্ঠিত জি–৭ সম্মেলনের আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা চুক্তির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত; বোয়িং কর্মীসহ ৮ জন নিহত!

প্রকাশ: মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত; বোয়িং কর্মীসহ ৮ জন নিহত!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস থেকে উড্ডয়নের পরপরই একটি মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের দুই কর্মীও রয়েছেন।

এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসের কর্নেল জেমস হেইস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মী এবং সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ছিলেন।

মার্কিন সামরিক বাহিনীতে ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে বোয়িং বি-৫২ স্ট্র্যাটোফরট্রেস। ‘বাফ’ (BUFF) নামে পরিচিত এই দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমানটি সম্প্রতি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে অংশ নিয়েছে।

যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম বি-৫২ বোমারু বিমান
সোমবার স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে নিয়মিত পরীক্ষামূলক মিশনে থাকা অবস্থায় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে, যা বহু দূর থেকেও দেখা যায়। দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে বিমানঘাঁটির রানওয়ের ভেতরেই সীমাবদ্ধ ছিল। ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিমানটি ঘাঁটির রাডার আধুনিকায়ন কর্মসূচিতে সহায়তা করছিল এবং উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে মোহাভি মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস বিমানঘাঁটিতে দুর্ঘটনার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় এবং সব আগত বিমানকে বিকল্প গন্তব্যে সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি জরুরি সাড়া কার্যক্রমে মনোযোগ দিতে অ-বাণিজ্যিক দর্শনার্থীদের প্রবেশও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দুর্ঘটনাটি থেকে বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না। নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর তাদের পরিচয় প্রকাশ করা হবে। প্রাথমিক ভিডিওচিত্র পর্যালোচনার পর দুর্ঘটনাটিকে ‘উদ্ধার-অযোগ্য এবং প্রাণে বাঁচার সম্ভাবনাহীন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্ত শেষ হতে ৩০ দিন পর্যন্ত সময় লাগতে পারে, আর বিস্তারিত কারণ অনুসন্ধান ছয় মাসেরও বেশি সময় ধরে চলতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

উল্লেখ্য, ৫০ হাজার ফুট পর্যন্ত উচ্চতায় উড়তে সক্ষম এই বিমান প্রায় ৭০ হাজার পাউন্ড (৩২ হাজার কেজি) অস্ত্র বহন করতে পারে। এর মধ্যে শত শত প্রচলিত বোমা ও ৩২টি পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতাও রয়েছে। আকাশে জ্বালানি নেওয়ার সুবিধা থাকায় এর আঘাত হানার পরিসর কার্যত সীমাহীন। সাধারণত একটি বি-৫২ বিমানে পাঁচ সদস্যের ক্রু থাকেন—বিমান কমান্ডার, পাইলট, রাডার নেভিগেটর, নেভিগেটর এবং ইলেকট্রনিক যুদ্ধ কর্মকর্তা।