২০ জুন ২০২৬
মাঠে চরম উত্তেজনা ও ধাক্কাধাক্কি;

কাতার-কানাডা ম্যাচ পরবর্তী অনাকাঙ্ক্ষিত দৃশ্যে তোলপাড় বিশ্বকাপ

প্রকাশ: শুক্রবার, জুন ১৯, ২০২৬
কাতার-কানাডা ম্যাচ পরবর্তী অনাকাঙ্ক্ষিত দৃশ্যে তোলপাড় বিশ্বকাপ

ভ্যাঙ্কুভার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ 'বি'-এর ম্যাচে কাতারকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সহ-আয়োজক দেশ কানাডা। তবে ভ্যাঙ্কুভারে স্বাগতিকদের এই ঐতিহাসিক জয়টি শেষ পর্যন্ত মাঠের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যকার তীব্র উত্তেজনা এবং হাতাহাতির কারণে বড় ধরনের বিশৃঙ্খলায় রূপ নেয়।

ম্যাচের দ্বিতীয়ার্থের মাঝামাঝি সময়ে কাতারি মিডফিল্ডার আসিম মাদিবোর একটি বিপজ্জনক ট্যাকলের শিকার হন কানাডার ইসমাইল কোনে। গুরুতর আহত কোনেকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়ার পর থেকেই স্বাগতিক শিবিরের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পরীক্ষার পর রেফারি মাদিবোকে সরাসরি লাল কার্ড দেখান। এর আগে প্রথমার্ধে হোমাম আহমেদও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে কাতার ৯ জনের দলে পরিণত হয়।

৯ জনের কাতারের বিপক্ষে ম্যাচে পুরোপুরি আধিপত্য বিস্তার করে কানাডা। দলের ফরোয়ার্ড জোনাথন ডেভিড হ্যাটট্রিক করে স্বাগতিকদের টুর্নামেন্টের সবচেয়ে বড় জয় এনে দেন। ম্যাচ চলাকালীন গোল করার পর কানাডিয়ান ফুটবলার নাথান সালিবা তাঁর দুর্ভাগ্যবশত ইনজুরিতে পড়া সতীর্থ কোনের জার্সি উঁচিয়ে ধরে মাঠেই শ্রদ্ধা জানান।

তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে ৯০ মিনিট ধরে জমে থাকা উত্তেজনা বিস্ফোরিত রূপ নেয়। রেফারি শেষ বাঁশি বাজানোর পর উভয় দলের খেলোয়াড়, বিকল্প বেঞ্চের সদস্য এবং কোচিং স্টাফরা মাঠের মধ্যেই একে অপরের সাথে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় ম্যাচ অফিশিয়ালদের।

এই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে ডাগআউটে কানাডার প্রধান কোচ জেসি মার্শ চরম হতাশা প্রকাশ করেন। একপর্যায়ে কাতারের স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগুইয়ের সাথেও তাঁর তীব্র উত্তপ্ত বাক্যবিনিময় ও কথা কাটাকাটি হতে দেখা যায়।

৬-০ গোলের এই বিশাল জয় গ্রুপ ‘বি’-তে কানাডাকে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে নিয়ে গেলেও, ইসমাইল কোনের গুরুতর ইনজুরি এবং ম্যাচ-পরবর্তী এই বিশৃঙ্খলা স্বাগতিকদের উদযাপনের আমেজকে অনেকটাই ম্লান করে দিয়েছে। অন্যদিকে, মাঠে মাত্রাতিরিক্ত আগ্রাসী মনোভাব, ৬ গোল হজম এবং দুই খেলোয়াড়ের লাল কার্ডের পর টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ কাতারের জন্য এখন বেশ কঠিন হয়ে দাঁড়াল।

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, মুখ খুলল পরিবার

প্রকাশ: শুক্রবার, জুন ১৯, ২০২৬
মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, মুখ খুলল পরিবার

আর্জেন্টিনার প্রথম ম্যাচে অনেক কিছুই ঘটেছে। তার মধ্যে আলোচিত একটা ঘটনা ছিল প্রথম গোলের পর লিওনেল মেসির কান্না। সে কান্না কেন, মেসি মুখ খুলেছিলেন বটে, কিন্তু কারণটা পুরোপুরি খোলাসা করেননি।

সেদিন রাতেই জানা গিয়েছিল, তার বাবা হোর্হে মেসি অসুস্থ। তিনি এখন চিকিৎসাধীন আছেন। তার অসুস্থতার কারণ এখনও জানানো হয়নি। তবে মেসির বিশ্বকাপে খেলার মধ্যেই বাবার স্বাস্থ্য নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে। আর্জেন্টাইন এক সাংবাদিক জানান হোর্হে মেসি নাকি মৃত্যুবরণ করেছেন।

বিষয়টি চোখে পড়েছে মেসির পরিবারেরও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে একটি বিবৃতি এসেছে তাদের পক্ষ থেকে। পরিবারটি গণমাধ্যমের কাছে ‘মানবিকতা’ দেখানোর অনুরোধ জানায়। মেসি পরিবার এক বিবৃতিতে বলে, ‘হোর্হে একটি স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন।’

৬৮ বছর বয়সী হোর্হে মেসি ঠিক কী রোগে ভুগছেন, তা পরিবার থেকে খোলাসা করা হয়নি। বিবৃতিতে বলা হয়, ‘তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থা অনুযায়ী তিনি সুস্থ হয়ে উঠছেন এবং ভালোর দিকে এগোচ্ছেন।’

এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের পর মেসি বলেছিলেন, তিনি ব্যক্তিগত জীবনে কঠিন একটা সময় পার করছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।

মেসির মিডিয়া অফিস থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়। একই দিনে আর্জেন্টিনায় হোর্হে মেসির মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়ে। পরিবার থেকে বলা হয়, ‘এই সময়ে আমরা দায়িত্বশীলতা, সতর্কতা এবং মানবিকতা চাই। একজন মানুষের স্বাস্থ্য এবং তার পরিবারের মানসিক শান্তি জল্পনা বা দায়িত্বহীন গণমাধ্যমের আগ্রহের বিষয় হওয়া উচিত নয়।’

বিবৃতিতে আরও জানানো হয়, এই বিষয়ে নতুন কোনো তথ্য থাকলে পরিবার নিজেই তা জানাবে।

রক্ষণভাগের চড়া মূল্য দিল এশিয়ান চ্যাম্পিয়নেরা; প্রথমার্ধেই কাতারের জালে ৩ বল

প্রকাশ: শুক্রবার, জুন ১৯, ২০২৬
রক্ষণভাগের চড়া মূল্য দিল এশিয়ান চ্যাম্পিয়নেরা; প্রথমার্ধেই কাতারের জালে ৩ বল

প্রথমার্ধেই ৩ গোল দিলো কানাডা
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘বি’-এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি সহ-স্বাগতিক কানাডা ও কাতার। শুরুতে মাঠে কাতারকে আতিথ্য দেখায় কানাডা। ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোল। এরপর দ্বিতীয়, এরপর ৪২ মিনিটে তৃতীয় গোল হজর করে কাতার। ৩-০ গোলে এগিয়ে বিরতিতে মাঠ ছাড়ে কানাডা।

শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে শুরুতেই কাতারকে আতিথ্য দেখায় কানাডা।Geographic Reference

সহ-স্বাগতিক কানাডা ও এশিয়ার অন্যতম পরাশক্তি কাতারের এই ম্যাচটিতে সাম্প্রতিক পারফরম্যান্স ও পরিসংখ্যানের আঙ্গিকে কানাডাকেই স্পষ্ট ফেভারিট মানা হচ্ছে।

তবে ম্যাচে স্বাগতিক কানাডার ওপর থাকবে পাহাড়সম চাপ। আসরের বাকি দুই সহ-স্বাগতিক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচেই ঘরের মাঠে দাপুটে জয় পেয়েছে। তাই এই ম্যাচ জিতে কানাডাও ঘরের মাঠে জয়ের উৎসবে যোগ দিতে চাইবে।Geographic Reference


অপরদিকে, কাতারকে লড়তে হবে তাদের রক্ষণভাগের দুর্দশাপূর্ণ অবস্থা ঢাকতে। প্রথম ম্যাচে শট, পাস ও বল পজিশনে গ্রুপের সবার নিচে ছিল তারা। তবে কাতারের একমাত্র স্বপ্ন ও ভরসার নাম দুইবারের এশিয়ান বর্ষসেরা ফুটবলার আকরাম আফিফ। ম্যাচের ব্যবধান গড়ে দিতে পারে সে।

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে এটিই এই দুই দলের প্রথম আনুষ্ঠানিক দেখা। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে ভিয়েনায় এক প্রীতি ম্যাচে কাতারকে ২-০ গোলে হারিয়েছিল এবারের বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা।

কাতার দলকে উৎসাহ দিতে অভাবনীয় উদ্যোগ

ড্রাম বাজিয়ে মুখর কাতারিরা

প্রকাশ: শুক্রবার, জুন ১৯, ২০২৬
ড্রাম বাজিয়ে মুখর কাতারিরা

চলতি বিশ্বকাপে নিজেদের ফুটবল দলকে অনুপ্রেরণা জোগাতে এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কাতার। দূরদূরান্তের ব্যবধান ঘুচিয়ে উত্তর আমেরিকায় অবস্থানরত কাতার জাতীয় দলকে সমর্থন দিতে দেশ থেকে প্রায় এক হাজার সমর্থক পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বিশেষ ব্যবস্থাপনায় চার্টার্ড বিমানে চড়ে এই বিশাল সমর্থক গোষ্ঠী ইতিমধ্যে কানাডার ভ্যাঙ্কুভারে এসে পৌঁছেছেন। কানাডার বিপক্ষে কাতারের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবল বিশ্বে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কাতারের এই রাজকীয় উদ্যোগ।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল কর্মসূচিটি একক কোনো উদ্যোগ নয়। কাতারের ‘সোশ্যাল অ্যান্ড স্পোর্ট কন্ট্রিবিউশন ফান্ড’ এবং দেশটির ফুটবল ফেডারেশন যৌথভাবে ‘কাতারি ফ্যানস ডেলিগেশন প্রোগ্রাম’ নামে এই বিশেষ প্রকল্প চালু করেছে।

এই কর্মসূচির আওতায় আসা ভাগ্যবান সমর্থকদের সব ধরনের সুযোগ-সুবিধার দায়িত্ব নিয়েছে কাতার সরকার। যার মধ্যে রয়েছে সম্পূর্ণ বিমানভাড়া, বিলাসবহুল ও অভিজাত হোটেলে আবাসন খরচ, স্থানীয় যাতায়াত এবং ম্যাচ টিকিটের যাবতীয় ব্যয়।

ভ্যাঙ্কুভারে পৌঁছানোর পর থেকেই কাতারি সমর্থকরা স্থানীয় সড়ক ও দর্শনীয় স্থানগুলোতে তাদের ঐতিহ্যবাহী ‘দারবুকা ড্রাম’ বাজিয়ে এবং উল্লাস করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

হাজার মাইল পাড়ি দিয়ে আসা এই সমর্থকদের এমন ভালোবাসা ছুঁয়ে গেছে কাতার ফুটবল দলকে। সমর্থকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে কাতারের অধিনায়ক আবদুলআজিজ হাতেম বলেন, ‘এত পথ পাড়ি দিয়ে যারা আমাদের সমর্থন করতে এখানে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন। মাঠে আমরা আমাদের সেরাটা দিতে চাই, যাতে সমর্থকরা গর্ব নিয়ে স্টেডিয়াম ছাড়তে পারেন।’

ফুটবল ফেডারেশন জানিয়েছে, স্টেডিয়ামে যেন খেলোয়াড়রা একা বোধ না করেন এবং একটি প্রাণবন্ত পরিবেশ পান, তা নিশ্চিত করতেই এই আয়োজন। শুধু কাতার থেকে আসা সমর্থকই নয়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অধ্যয়নরত কাতারি শিক্ষার্থীদেরও মাঠে এসে দলকে সমর্থন দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে স্বাগতিক কানাডিয়ান সমর্থকদের তুলনায় কাতারিদের সংখ্যা স্বাভাবিকভাবেই বেশ কম থাকবে।

প্রাকৃতিক গ্যাস ও তেলসমৃদ্ধ প্রায় ৩২ লাখ জনসংখ্যার দেশ কাতার ২০২২ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ আয়োজন করেছিল। তবে স্বাগতিক হিসেবে সেবার গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে শূন্য হাতে বিদায় নিতে হয়েছিল তাদের।

তবে এবারের বিশ্বকাপে কাতারের শুরুটা হয়েছে বেশ আশাপ্রদ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী সুইজারল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ে বৌআলেম খৌখির নাটকীয় গোলে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে কাতার। অন্যদিকে, তাদের আজকের প্রতিপক্ষ কানাডাও বসনিয়া-হার্জেগোভেনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট তুলে নিয়েছে। ফলে আগামীকাল শুক্রবার ভোরে ম্যাচটি দুদলের জন্যই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে অত্যন্ত সমীকরণ নির্ধারণী হতে যাচ্ছে।

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

প্রকাশ: বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

টমাস টুখেলের অধীনে দাপুটে ফুটবল খেলে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোল ও নতুন রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে ৪-২ ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে থ্রি লায়নরা। দুই দফায় সমতা ফিরিয়েও শেষ পর্যন্ত ইংলিশ আক্রমণের তোড়ে হার মানতে হয় ক্রোয়াটদের।

ডালাসে গত বুধবার ‘এল’ গ্রুপের এই রোমাঞ্চকর ম্যাচে পুরো সময়জুড়ে আধিপত্য বজায় রাখে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে ইংল্যান্ডের হয়ে দুই গোল করেন কেইন। এছাড়া জুড বেলিংহ্যাম ও বদলি হিসেবে নামা মার্কাস র‍্যাশফোর্ড একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।

খেলার শুরুতেই ইংল্যান্ডকে লিড এনে দেন হ্যারি কেইন। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি ক্রোয়েশিয়া; মার্তিন বাতুরিনার গোলে দ্রুতই সমতায় ফেরে তারা। এরপর কেইন ব্যক্তিগত দ্বিতীয় গোল করে দলকে আবারও এগিয়ে নিলেও বিরতির আগে পেতার মুসা লক্ষ্যভেদ করলে স্কোরলাইন দাঁড়ায় ২-২। দ্বিতীয়ার্ধের শুরুতে জুড বেলিংহ্যামের গোলে তৃতীয়বারের মতো এগিয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে র‍্যাশফোর্ড জালের দেখা পেলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে টুখেলের শিষ্যরা।

এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে গ্যারি লিনেকারের এক অনন্য রেকর্ড স্পর্শ করেছেন হ্যারি কেইন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০টি গোল করার কৃতিত্ব এখন যৌথভাবে এই দুই কিংবদন্তি স্ট্রাইকারের দখলে।

ইংল্যান্ড দলের নতুন কোচ হিসেবে টমাস টুখেলের জন্য এই জয়টি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পুরো ম্যাচে দলের আক্রমণাত্মক কৌশলের বিপরীতে ক্রোয়েশিয়া লড়াই করার চেষ্টা করলেও ইংলিশ রক্ষণভাগ ও মাঝমাঠের সমন্বয়ের কাছে শেষ পর্যন্ত তারা পরাস্ত হয়।

জর্ডানের দাপুটে খেলার মাঝেও ৩-১ গোলের জয় পেল অস্ট্রিয়া

প্রকাশ: বুধবার, জুন ১৭, ২০২৬
জর্ডানের দাপুটে খেলার মাঝেও ৩-১ গোলের জয় পেল অস্ট্রিয়া
জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। ছবি: এএফপি

এটা আমি কী করলাম—জর্ডানের ডিফেন্ডার ইয়াজান আল-আরব হয়তো এটা ভেবেই এখন কপাল চাপড়াচ্ছেন। সান ফ্রান্সিসকো স্টেডিয়ামে আজ যেখানে অস্ট্রিয়ার সঙ্গে দাপট দেখিয়ে খেলছিল জর্ডান, সেখানে আত্মঘাতী গোলটাই এগিয়ে দিয়েছে অস্ট্রিয়া। আর শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে ব্যবধানটা আরও বাড়িয়ে ৩-১ গোলে জিতেছে ইউরোপের এই দল।

ম্যাচের শুরু থেকেই অস্ট্রিয়ার রক্ষণদুর্গে বারবার হানা দিতে থাকেন জর্ডানের ফুটবলাররা। ২ মিনিটে জর্ডান ডিফেন্ডার এহসান হাদ্দাদ ডান পায়ে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ৯ মিনিটে দলটির ফরোয়ার্ড মুসা আল-তামারি ফের গোলের চেষ্টা করেন।

তবে তাঁর শট প্রতিহত করেন অস্ট্রিয়া গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগার। ১১ মিনিটে এরপর প্রতি আক্রমণে অস্ট্রিয়ার ডিফেন্ডার ডেভিড আলাবা গোলের চেষ্টা করেও সফল হননি।

১৭ মিনিটে জর্ডান ফরোয়ার্ড ওদাই আল-ফাখুরি অস্ট্রিয়ার লক্ষ্য বরাবর শট নিলেও তা প্রতিহত করেছেন অস্ট্রিয়া গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগার। আক্রমণ-প্রতি আক্রমণে প্রথম গোল করে অস্ট্রিয়া। ২১ মিনিটে জাভার শ্লাগারের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোমানো শ্মিড।

জর্ডান এরপর সমতায় ফেরার প্রাণপণ চেষ্টা করলেও অস্ট্রিয়া গোলরক্ষক আলেক্সান্দার শ্লাগার বারবার তা ফিরিয়ে দিয়েছেন। আর প্রথমার্ধের শেষের দিকে এসে মুসা আল তামারি একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।